৪৫বোতল দেশী মদ সহ গ্রেফতার দুই ব্যক্তি - The News Lion

৪৫বোতল দেশী মদ সহ গ্রেফতার দুই ব্যক্তি

 


দি নিউজ লায়নঃ  গোপন সূত্রে খবর পেয়ে ৪৫ বোতল দেশী মদ সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করল শান্তিপুর থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, শান্তিপুর ফুলিয়া বেলের মাঠ ও শান্তিপুর গোবর চর এলাকায় বেআইনিভাবে বিক্রির জন্য দেশী মদ মজুদ করে রাখার অপরাধে দুই ব্যক্তিকে গ্রেফতার করে শান্তিপুর থানার পুলিশ। ধৃত দুই ব্যক্তির নাম বিমল কৃষ্ণ কুন্ডু, ও কাঙালি সেন। বুধবার ধৃত দু'জনকেই রানাঘাট বিচারবিভাগীয় আদালতে পাঠায় শান্তিপুর থানার পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.